হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীর ইউএনও'র বিরুদ্ধে সরকারি কাজে অসহযোগিতা অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব–এর বিরুদ্ধে সরকারি কাজে অসহযোগিতা ও উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রীর ঘোষিত খালখনন কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ এনে তাকে অবিলম্বে ঈশ্বরদী থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী রেলগেট এলাকায় ঈশ্বরদী উপজেলা জামায়াতের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। সরকারি বিধি-বিধান অনুযায়ী সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ও খালখনন কর্মসূচি তার তত্ত্বাবধান ও সমন্বয়ে পরিচালিত হওয়ার কথা। কিন্তু বর্তমান ইউএনও সেই প্রক্রিয়াকে উপেক্ষা করে একটি রাজনৈতিক দলের নেতার মাধ্যমে বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতা ও সরকারি নীতিমালার পরিপন্থী।

বক্তারা আরো বলেন, প্রশাসনের দায়িত্ব হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধির সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা। কিন্তু ঈশ্বরদীর বর্তমান ইউএনও সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ফলে উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হচ্ছে এবং জনমনে অসন্তোষ বাড়ছে।

মানববন্ধনে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাঈদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর গোলাম আজম খান, উপজেলা আইন সম্পাদক হাফিজুর রহমান খান এবং উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মাসুদ রানা মাসুম প্রমুখ।

এ বিষয়ে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, আমার সঙ্গে আলোচনা ও সময় নির্ধারণ করেই আজকের খালখনন কর্মসূচির উদ্বোধনের তারিখ ঠিক করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে গতরাতে ইউএনও মহোদয় কর্মসূচি স্থগিতের কথা বলেন। নিরাপত্তাজনিত কারণ দেখানো হলেও বাস্তবে সেখানে কোনো ধরনের নিরাপত্তা সমস্যা ছিল না। আমি নিজে উপস্থিত হয়ে কর্মসূচি উদ্বোধন করেছি। অথচ ইউএনও সেখানে উপস্থিত হননি। এটি প্রধানমন্ত্রীর ঘোষিত একটি সরকারি কর্মসূচি। সেখানে অনুপস্থিত থেকে তিনি সরকারি দায়িত্বের প্রতি অবজ্ঞা ও অসহযোগিতার পরিচয় দিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইব–এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার