হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজীপুরে হবিবর রহমান হবি হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ এর আদালতের বিচারক কানিস ফাতিমা এরায় প্রদান করেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান নাবাব এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার ৭ জন আসামির মধ্যে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকার মৃত পচা শেখের ছেলে জুড়ান শেখ, মৃত সোনা মল্লিকের ছেলে নজরুল ইসলাম, মৃত অসীম খার ছেলে কুড়ান খা, শাহ আলীর স্ত্রী ফুলমালা, জুড়ান শেখের স্ত্রী লাভলী ও ছেলে আমির হোসেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে নাতী মেহেদী হাসান শুভ কে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন হবিবুর রহমান। সকালে নাতী শুভ ঘুম থেকে উঠে নানাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ২০১৪ সালের ২ অক্টোবর বিকেলে বাড়ির পাশে নিচু ফসলি জমিতে পানির মধ্যে তার পুলিশ এসে উদ্ধার করে।

পরবর্তীতে নিহতের পরিবার জানতে পারে হবিবর রহমান প্রতিবেশি ফুলমালা খাতুনের বাড়িতে গোপনে যাতায়াত করতেন। এতে আশপাশের লোকজন সন্দেহ করে মাঝে মধ্যে তাদের সমালোচনা করতেন। এই আক্রোশে ফুলমালা খাতুন সহ আসামিরা হবিবরকে শ্বাসরোধে হত্যা করেছেন। এ ঘটনায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ ফুলমালাসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে কাজীপুর থানায় মামলা দায়ের করেন।

মামলা তদন্ত শেষে পুলিশ ৭ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে ২০ জনের স্বাক্ষ্যগ্রহণ করে আদালত। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা