হোম > সারা দেশ > রাজশাহী

২৪ ঘণ্টা পর ডিউটিতে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী অফিস

টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে ডিউটিতে ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহার করে তারা ডিউটিতে ফেরার ঘোষণা দেন।

এ সময় ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক সম্মত হয়েছেন। কর্তৃপক্ষের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ঘোষণার পরপরই সব ইন্টার্ন চিকিৎসক তাদের নিজ নিজ ওয়ার্ডে ফিরেছেন।

এরআগে, হাসপাতালে মব সৃষ্টি করে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে, এই কর্মবিরতির ফলে চিকিৎসাসেবায় বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও হাসপাতালের মিড ও সিনিয়র লেভেলের চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ফলে রোগীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।

এডি/জেডএম

যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন বসতবাড়ি, ফসলী জমিসহ শিক্ষা প্রতিষ্ঠান

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের ৩ মাসের কারাদণ্ড

ভাঙ্গুড়া পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

সিরাজগঞ্জে মাদক মামলায় ছয় আসামির যাবজ্জীবন

বগুড়ায় কারামুক্ত স্বাচিপ নেতা

শেরপুরে চায়ের দোকানে ইয়াবা সেবন, আটক যুবক

রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সারিয়াকান্দিতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনার ভয়াবহ ভাঙনে বিলীনের পথে সরকারি স্কুল

দলীয় প্রভাবে গ্রেপ্তার এড়ানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে