হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

ছবি: সংগৃহীত

জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে বাসচাপায় আশিক (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলি অভিমুখী ‘জে আর প্লাস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আশিক নিহত হন এবং মোটরবাইকের অপর আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন