হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার তিরিগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাহালু উপজেলার পুগইল গ্রামের ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের রাব্বী হাসান (২১) ও একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের হালিম (২০)। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শুক্রবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ জানতে পারে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে তিরিগাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ সদস্য পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি চায়নিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ ও দুটি গামছা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেডএম

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আদমদীঘিতে বজ্রপাতে ছেলে নিহত, মা হাসপাতালে

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ