হোম > সারা দেশ > রাজশাহী

সেতুর টোল প্রত্যাহার দাবিতে জামায়াত এমপির একাত্মতা প্রকাশ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের টোল আদায় বন্ধ এবং টোলমুক্ত ঘোষণার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। বুধবার বিকেলে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও চালকরা এ কর্মসূচিতে অংশ নেন।

বুধবার বিকেলে মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উত্তর প্রান্তে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয়ে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য ড. মো. কেরামত আলী অংশ নিয়ে অবরোধকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং চাঁপাই পৌর একতা অটো শ্রমিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. রকি।

বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান থেকে টোল আদায় সম্পূর্ণ অযৌক্তিক। অবিলম্বে এ টোল ব্যবস্থা প্রত্যাহার করে যানবাহনগুলোকে টোলমুক্ত ঘোষণা করতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

গুরুদাসপুরে পাগলা কুকুরের কামড়ে একদিনে ৬ শিশু আহত

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা