হোম > সারা দেশ > রাজশাহী

এক পরিবারের সবাই মাদক কারবারি, স্বামী-স্ত্রী ও দুই ছেলে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২কেজি ৬৯৫ গ্রাম হিরোইনসহ এক পরিবারের স্বামী-স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তা করেছে পুলিশ। রোববার দুপুর ৩টার দিকে ফুলকুড়ি সিএনবি ঘাটে একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুরদি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)।

তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ডিজিটাল ওজন মেশিন, স্বর্ণ-রূপার আংটিসহ মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে হিরোইনের চালান আনা হচ্ছিল। পরিবারের সদস্যরা মিলে একটি বড় চালান বিভিন্ন স্থানে পাঠানোর জন্য প্যাকেটজাত করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ২ কেজি ৬৯৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন,আব্দুর রহমান একজন তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

এমই

যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও করা ছাত্রদল নেতা সোহেলকে শোকজ

বগুড়া চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরঙ্কুশ বিজয়

পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন

হামলার শিকার জামায়াত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভের ডাক

দুধের দাম না বাড়ায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জের খামারিরা

একসঙ্গে উচ্চশিক্ষা-বিয়ে, বিসিএস ক্যাডারও হলেন একই ব্যাচে

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল