চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সরকারের নির্বাচনি অঙ্গিকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছ লাগানো শুরু করেন সরকারি এই প্রতিষ্ঠানটি।
বুধবার সকালে জেলা সদরের মডেল মসজিদের সামনে রাস্তার ধারে গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন ফলজ ও বণজ বৃক্ষরোপণ করা হয়।
এরআগে একই স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহা. নাহিনুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক ড. মো. ইয়াছিন আলী, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রাইহান ইমতিয়াজসহ অন্যরা।