হোম > সারা দেশ > রাজশাহী

ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার সংশ্লিষ্ট প্রশ্নপত্র বাতিল

থানা থেকে প্রশ্নপত্র চুরি

রাজশাহী অফিস ও ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট থানা থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনায় ওসিসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বের গাফিলতির অভিযোগে ওসি আবদুল মালেক ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। এর আগে বৃহস্পতিবার এক এসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। তাদের জেলা পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম জানান, থানা থেকে প্রশ্নপত্র চুরির ঘটনায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের একটি সেট বাতিল করা হয়েছে। ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্র্যাংক খোলা অবস্থায় পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রশ্নপত্র সংরক্ষণের জন্য থানার ভল্ট বা মালখানা নির্ধারিত থাকলেও সেগুলো থানার হাজতে রাখা হয়েছিল, যেখানে একজন আসামিও অবস্থান করছিলেন। এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। এ ঘটনায় ইতোমধ্যে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম প্রশ্নপত্র তছনছের ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রশ্ন ফাঁস হওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের ৩০৫ নম্বর কোডটি বাতিল করা হয়েছে। নতুন করে আরো একটি প্রশ্ন পত্রের সেট তৈরি করা হলে সেই সেট সব কেন্দ্রে পাঠানো হবে। ইতিহাস বিষয়ের এইচএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা