হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুরে ইটবোঝাই ট্রলির চাপায় দুজন দিনমজুর নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার ছবেরের মোড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) ও মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।

জানা যায়, একদল দিনমজুর সকালে ব্যাটারিচালিত অটোতে চড়ে কাজের জন্য যাচ্ছিলেন। এ সময় একটি ইটবোঝাই ট্রলি দ্রুতগতিতে পেছন থেকে তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই সাতজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

কিছু রাজনৈতিক দল শুধু সংবিধান ইস্যু সামনে আনছে

সংরক্ষিত নারী আসনে ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোনয়ন পেলেন আন্না মিঞ্জ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুরাইয়া জেরিন রনি