হোম > সারা দেশ > রাজশাহী

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সে দেশসেরা সাখাওয়াত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২৫ এর দেশসেরা হয়েছেন পাবনার ভাঙ্গুড়ার শেখ সাখাওয়াত হোসেন। সম্প্রতি এ ফলাফল প্রকাশ করে বাংলাদেশ ভলিবল রেফারিজ এসোসিয়েশন।

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের কোর্স প্রশিক্ষক আন্তর্জাতিক ভলিবল রেফারি হুমায়ূন মোর্শেদ ও কোর্স পরিচালক জাতীয় ভলিবল রেফারি মো. শহীদুল ইসলাম‌ স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়। প্রশিক্ষণে অংশ নেয়া ১৪১ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি।

সাখাওয়াত ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চৌবাড়ীয়া মাস্টারপাড়া মহল্লার শেখ আব্দুস সামাদ মাস্টারের ছেলে ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকার ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ২০২৪ ব্যাচের শিক্ষার্থী।

এছাড়াও তিনি ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ক্রীড়া সাংবাদিক, ধারাভাষ্যকার ও উপজেলা আনসার কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার আয়োজনে এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ সম্পন্ন হয়। এতে ১৪১ জনপ্রশিক্ষণার্থী অংশ নেন। সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকায় গত ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শেখ সাখাওয়াত হোসেন আমার দেশকে বলেন, ক্রীড়া শিক্ষক আব্দুল হামিদের অনুপ্রেরণাতেই পেশাদার রেফারি হিসেবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অন্তর্ভুক্ত হই। প্রশিক্ষণ কোর্সে এতো বেশি প্রত্যাশা ছিলো না। তারপরও দেশসেরা হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন