হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিতকৃত জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রয়াত জামায়াত প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মু. নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ।

সোমবার (২ মার্চ ) বিকেল তিনটায় জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া, সাবেক আমির মাওলানা আব্দুল বাতেন সহ জামায়াতের বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষ করে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান বলেন, এ আসনে আমি আমার ভাইয়ের রেখে যাওয়া ইশতেহার বাস্তবায়ন করার লক্ষ্যে নির্বাচন করছি। দল থেকে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে এবং এলাকার আপামোর জনগণ বাদল ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাকে ভোট দেবেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শেরপুরের এই আসনে নির্বাচনটি একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হয়েছিল। ওই স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আজকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো এবং একজন মাত্র প্রার্থীর মনোনয়ন পেয়েছি। এই আসনে ইতিপূর্বে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছিল তারাসহ মোট ৫ জন প্রার্থী হয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আবার নতুন করে প্রতীক বরাদ্দ হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনে অনিয়ম করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

এছাড়াও বিএনপি'র বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা, ইসলামী আন্দোলনের আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মিজানুর রহমান বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন