হোম > সারা দেশ > রাজশাহী

নিখোঁজের পরদিন মিলল স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত লাশ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজ হওয়ার পরদিন নাহিদ হাসান (১৫) নামের এক স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের পল্লী বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রের পাশের রেল লাইনের ধার থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া খানপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও মাদারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে গত বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে সে নিখোঁজ হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আমার দেশকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ গত বৃহস্পতিবার সকালে তার এসএসসি পরীক্ষার্থী বোন মীমকে নিয়ে ভাঙ্গুড়া জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসে। সেখানে বোনকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আজ বিকেলে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও নিহতের স্বজনরা এসে লাশটি শনাক্ত করে।

ওসি জানান, নিহতের মাথায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান, পুণ্যার্থীদের ঢল

সিংড়ায় নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন

সাপাহার সীমান্তে বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইন