হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে বিয়ে করতে এসে কারাগারে বর

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুর উপজেলার ইউএনও আশিক খানের তৎপরতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী আয়েশা হালিমা। এই বাল্যবিয়ের ঘটনায় বরকে কারাগারে পাঠানো হয়েছে। ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে কনে ও বরপক্ষকে ।

শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে হুসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের মহারম আলীর ছেলে রাকিবুল হাসানের (২০) সাথে একই গ্রামের আনোয়ার হোসেনের কন্যা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আয়েশা হালিমার (১২) বিয়ের প্রস্তুতি নেয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বিয়েটি বন্ধ করে দেন। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী বরকে ১৫ দিনের জেল এবং ৮ ধারায় কনে ও বরপক্ষকে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান পরিবারকে আয়েশার পড়ালেখা অব্যাহত রাখার নির্দেশ দেন। বিষয়টি নিবিড়ভাবে তদারকির জন্য স্থানীয় শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি চলছে এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ ধরনের সামাজিক অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

এ ঘটনায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

মাত্র ৫ টাকায় লাউ বিক্রি, লোকসানে চাষি

শেরপুরে কৃষককে পিটিয়ে হত্যা

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর লাশ

যমুনার ভাঙন রোধে নদীতীরে বাস্তুহারাদের মানববন্ধন

গোদাগাড়ীতে অস্ত্রের চালান জব্দ, প্রাইভেটকারসহ তরুণী আটক

শেরপুরে মাদক পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

রাসিক প্রশাসক ও প্রকৌশলীর ফ্রান্স সফর স্থগিত

মাদক বিক্রির অভিযোগে যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

সড়কবাতি দেখতে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী