হোম > সারা দেশ > রাজশাহী

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

জহুরুল ইসলাম, পাবনা

ছবি : সংগৃহীত

পাবনা জেলার গ্রামীণ ও পৌর অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রায় এক হাজার ৮০০ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থা, বাজার অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধায় ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘পাবনা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামে প্রস্তাবিত এই প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পের আওতায় জেলার গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, প্রয়োজনীয় সেতু-কালভার্ট নির্মাণ, আধুনিক বাজার ও ঘাটলা স্থাপন, রেল ক্রসিং নির্মাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে।

এ ছাড়া পাবনা শহরের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসন এবং পৌর এলাকার সড়ক যোগাযোগ উন্নয়নে এলজিইডির আওতায় পৃথক আরেকটি প্রকল্প গ্রহণের কাজ চলছে। পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের বিশেষ তৎপরতা ও নিরলস প্রচেষ্টায় এই মেগা উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

জেলা নাগরিক কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা

জহুরুল ইসলাম বিশু বলেন, এক হাজার ৮০০ কোটি টাকার এই প্রকল্প পাবনার উন্নয়নে গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করবে। গ্রামীণ যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন হলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে।

পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, গ্রামীণ অবকাঠামো ও হাট-বাজারের উন্নয়ন হলে ব্যবসার পরিধি বাড়বে। প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষিপণ্য ও মালামাল খুব সহজে এবং কম খরচে সদরে চলে আসবে। এছাড়া ড্রেনেজ

ব্যবস্থার আধুনিকায়ন হলে পৌরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতার কষ্ট দূর হবে। ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, পাবনা পুরোনো জেলা হলেও দীর্ঘদিন অবহেলিত ছিল। সামান্য বৃষ্টিতেই গ্রামীণ রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং কৃষকদের ফসল পরিবহনে দ্বিগুণ খরচ হয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসা সহজ হবে এবং কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাবেন।

পাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম প্রকল্পের কারিগরি অগ্রগতির বিষয়ে জানান, জেলার গ্রামীণ ও পৌর অবকাঠামোর টেকসই রূপান্তরের জন্য এই দুটি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮০০ কোটি টাকার প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের সম্ভাব্যতা যাচাই ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া পৌরসভার ড্রেনেজ ও সড়ক ব্যবস্থার আধুনিকায়নের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরির কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। সংসদ সদস্যের বিশেষ তৎপরতায় প্রকল্পগুলো দ্রুত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন কাজ শুরু হবে।

এ বিষয়ে পাবনা-৫ সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পাবনায় কোনো অবহেলিত বা অনুন্নত অঞ্চল থাকবে না। ইতোমধ্যে ১৮০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের যাচাই কমিটির সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে জেলার সুষম উন্নয়ন এবং জনগণের নাগরিক সুবিধা নিশ্চিতে তার এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপির নির্বাচনি সভায় হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

৬১ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান