হোম > সারা দেশ > রাজশাহী

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা সদর নজিপুরের মুগ্ধ কমিউনিটি সেন্টারে আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে জেলা জামায়াতের আমির মো. খন্দকার আব্দুর রকিব দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

পত্নীতলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল মকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ঘোষিত প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে পত্নীতলা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদকে।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শূরা সদস্য এবং নওগাঁ জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মোসা. হাবিবা সুলতানাকে।

সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সহকারী সেক্রেটারি মারুফ আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মাওলানা মো. হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য নাজমুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জনমুখী ও জবাবদিহিমূলক করতে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই।

তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলীয় প্রার্থীদের সফলতা ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ডাকবাংলোর জায়গা উদ্ধার

প্রধানমন্ত্রী উপহার পেয়ে আবেগাপ্লুত বগুড়ার রফিকুল দম্পতি

আলোচিত নবগঠিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তন ঘিরে গণশুনানি

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কামারখন্দে বিএনপির বিক্ষোভ

লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার

বিএনপি এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

নাটোরে আইটি বেইজড স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণকাজ শুরু

সাপাহারে বাংলাদেশ ডাক কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি

গুরুদাসপুরে পুকুর খনন ও ইটভাটার দৌরাত্ম্যে কমছে তিন ফসলি জমি

যমুনার ভাঙন আতঙ্কে কাজীপুরের মানুষ