হোম > সারা দেশ > রাজশাহী

আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শিমুলতলী ব্রিজের পার্শ্বে আত্রাই নদীতে এ ঘটনাটি ঘটে।

উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের যুবদল নেতা তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পার্শ্বে আত্রাই নদীতে মাছ ধরতে যায় তারা দুজন। পরে তারা নদীতে নামলে নিচের দিকে তলিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, নদীতে মাছ ধরতে পানিতে নামেন তারা। পরে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন