সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস ও কলাভর্তি পিকআপ ভ্যানের সংঘর্ষে আলমাছ আলী (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে চার টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপভ্যান চালক আলমাছ আলী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ খাসকাউলিয়া গ্রামের শান্টু মিয়ার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, বিকালে রাজশাহী থেকে কলা ভর্তি একটি পিকআপভ্যান ঢাকায় যাচ্ছিলো। পিকআপভ্যানটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে পিকআপভ্যান চালক নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।