হোম > সারা দেশ > রাজশাহী

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

বুধবার সকাল ১০টা ৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে চালানটি কেন্দ্রের নির্ধারিত স্থানে নেওয়া হয়।

এর আগে গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে বিশেষ কার্গো উড়োজাহাজে রাশিয়া থেকে ভারত হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামের চালানটি। পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে তা ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে গত ১১ অক্টোবর থেকে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বাডা/BAERA) অনুমোদনের পর প্রথম ইউনিটের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ উন্মুক্ত হয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ (VVER-1200) প্রযুক্তির পারমাণবিক চুল্লি স্থাপন করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে প্রকল্পের কার্যক্রম।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান পৌঁছানোর মধ্য দিয়ে রূপপুর প্রকল্পের কার্যক্রমে নতুন অগ্রগতি যুক্ত হলো। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন