হোম > সারা দেশ > রাজশাহী

নির্বাচনের আগেই সব সংস্কার শেষ করতে হবে: নাহিদ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

জাতীয় নাগরিক পার্টির-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই বিচার-সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছি। জুলাই গণঅভ্যুত্থানের বিচার শেষ না করে সরাসরি নির্বাচনের দিকে গেলে পরবর্তী সরকার সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে কিনা নিশ্চয়তা নেই। তাই বিদ্যমান আইনের আওতায় দ্রুত সংস্কার ও বিচার সম্পন্ন করা জরুরি।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক দল, যা বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করতে কাজ করছে। রাষ্ট্রের সংস্কার ও মৌলিক পরিবর্তন প্রয়োজন। কারণ এ পরিবর্তনের জন্যই গণঅভ্যুত্থান ঘটেছে। যদি সংস্কার ও পরিবর্তন না হয়, তাহলে কেন এত মানুষ জীবন দিলেন? কেন এত মানুষ রক্ত দিলেন? আমরা দেখছি, অনেকে সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সরাসরি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জবাসীর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, এসএম সাঈদ মোস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুথি, আহত ও শহীদ পরিবারের সদস্য নেহাল, ফজল হোসেন, মহসিন রেজা প্রমুখ।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার