হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে মোটরসাইকেল ছিনতাইকালে গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুর যুবদল নেতার মোটরসাইকেল ছিনতাইকালে সোহাগ আলীকে (১৯) চাঁচকৈড় বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাত দশটায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলটি উদ্ধার করে গুরুদাসপুর থানায় নিয়ে আসে পুলিশ।

সোহাগ আলী উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার আসামি শহিদুল ইসলাম ভম্বু ও মাদক সম্রাজ্ঞী খ্যাত জোসনা বেগমের ছেলে।

সম্প্রতি ২৮ লাখ টাকার মাছ লুট মামলার আসামিও সোহাগ আলী। মোটরসাইকেলটির মালিক গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম সরদার (৪৫) থানায় বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু