হোম > সারা দেশ > রাজশাহী

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় রসুলপুর গ্রামের এক কৃষক নিহত হয়েছেন। জানা যায়, উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত ফজলার রহমানের পুত্র এরফান আলী (৬০) আজ সকাল ৭টার দিকে ক্ষেত থেকে সবজি তুলে তা বিক্রির জন্য বদলগাছী হাটে সাইকেলযোগে যাচ্ছিলেন। পথে বদলগাছী যমুনা নদীর ব্রিজের পূর্ব পার্শ্বে বিপরীত দিক সাবাইহাট থেকে আসা জয়পুরহাটগামী গরুবোঝাই একটি ভুটভুটি সাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দিলে এরফান আলী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভুটভুটি আটক করে নিয়ে আসে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মৃত এরফান আলীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার