হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ব্লকরেইড, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

অভিযানকালে উদ্ধার করা মাদক

বগুড়ায় রাতভর মাদকবিরোধী ব্লকরেইড অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের চকসূত্রাপুর কসাইপাড়া কলোনিতে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ জানান, চকসূত্রাপুর কসাইপাড়া কলোনির প্রায় দুই কিলোমিটার এলাকা ঘেরাও করে অন্তত ১০০ বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় তিন হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শত গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, ৩০টি দেশীয় অস্ত্র ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে এক নারী, কিশোর গ্যাংয়ের ৪ সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি