হোম > সারা দেশ > রাজশাহী

রেলওয়ের জায়গায় দোকান নির্মাণে বাধা দেয়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ায় আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে দোকান নির্মাণের সময় বাধা দেয়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত ইকবাল হোসেন (৬২) সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রেলগেটে অবৈধ ভাবে রেলের জায়গায় দখল করে দোকান নির্মাণের সময় ইকবাল হোসেনসহ কয়েকজন বাধা দেয়। এই ঘটনার জের ধরে পরে এক দল দুর্বৃত্তরা এসে ইকবাল হোসেনের উপর হামলা চালিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।

প্রত্যক্ষদর্শী সান্তাহার কলসা মহল্লার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাচ্চু বলেন, রেলের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে দোকান নির্মাণ করা হচ্ছিল। তখন তাদেরকে শুধু বলা হয়েছে বাঁশের খুঁটিটা একটু সরে নাও। এইটুকু বলাতে একদল দুর্বৃত্তরা এসে মারপিটে করে ছুরিকাঘাত করে। এটা খুব দুঃখ জনক ঘটনা।

ইকবাল হোসেনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দায়িত্ব আমার নয়। রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ করলে আমরা পুলিশ দিয়ে সহযোগিতা করবো। এ ঘটনার পর থেকে রেলগেট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জেডএম

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার