হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বজ্রপাতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক টাইলসমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের চড়ইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম চড়ইমুড়ী গ্রামের দুলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বিকেলে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের পরিবারের সদস্যরা জানান, তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, “বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।”

রায়গঞ্জের ফুলজোর নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোপর্দ

নওগাঁয় বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ নিহত

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ধুনটে অটোভ্যান উল্টে পুকুরের পানিতে পড়ে চালক নিহত

যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী