হোম > সারা দেশ > রাজশাহী

রায়গঞ্জে লটারির মাধ্যমে আদিবাসী উন্নয়ন সহায়তা বিতরণ

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদিবাসী উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে লটারির মাধ্যমে বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন ও সহায়তা বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে ৮টি বসতঘর, ২৭টি সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের জন্য ৪১টি বাইসাইকেলসহ ২৭৪ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়েছে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পান।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, বিএডিসি কর্মকর্তা আনন্দ বর্মণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা আশুতোষ মাহাতো, প্রাণেশ চন্দ্র মাহাতো, নির্মল কুমার মাহাতো, বিমল কুমার মাহাতোসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, উপকারভোগী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএইচ

চাঁদা দাবির অডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

ছাত্রলীগ ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার

সিংড়ায় ২০ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

রাজশাহীতে ছেলের পিটুনিতে বাবা নিহত

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ, পাশেই পড়ে ছিল লাল শাড়ি

নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংগঠিত হওয়ার চেষ্টা

তানোরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

সুন্দর দেশ গড়তে নিজেকে মেধাবী হিসাবে গড়ে তুলতে হবে: রাকসু ভিপি

অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদকের জামিন

সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ চোরাকারবারি আটক