হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটের মাদক ব্যবসায়ী মহব্বত আটক, ১০০ ট্যাপেন্টাডল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. মহব্বত আলীকে নেশা করার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাতে জয়পুরহাট জেলার সদর এলাকার হরিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃত মহব্বত আলী ধামইরহাট উপজেলার পোড়ানগর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩-এর একটি গোয়েন্দা দল অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার হরিপুর এলাকা থেকে মাদক বিক্রির সময়ে হাতেনাতে মহব্বত আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

মহব্বত আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী