হোম > সারা দেশ > রাজশাহী

বিপ্লবোত্তর সময়ে শাসনকাজ পরিচালনা কঠিন: আইন উপদেষ্টা

রাজশাহী ব্যুরো

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বেলা সাড়ে ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তী সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। এছাড়াও পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং বদ মতলব রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে।

আইন উপদেষ্টা আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। আমরা পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি। নতুন নতুন উপায় নিয়ে ভাবছি।

আইন উপদেষ্টা জানান, মানবাধিকার রক্ষা করে বিচার সুনিশ্চিত করা নিয়েই এই প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভাগীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১