হোম > সারা দেশ > রাজশাহী

যমুনা সেতুর দুই প্রান্তে ২৫ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

যমুনা সেতুর দুই প্রান্তে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এরমধ্যে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জে দুই লেনেই সেতু থেকে সীমান্তবাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট রয়েছে। অন্যদিকে পূর্বপ্রান্তে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।

শুক্রবার মধ্যরাত মহাসড়কে সেতু পূর্ব থানা এলাকা, সেতুর উপর পরপর বেশ কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ে। দেশের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে ফেরা মানুষের যানবাহনের চাপ বেড়েছে। শনিবার সকালে থেকে যানজট যেনো তীব্র আকার ধারন করেছে।

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ঈদুল আজহার ছুটি শেষ হওয়ায় একযোগে উত্তরের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বাড়তি যানবাহনের চাপ, যমুনা সেতু টোল প্লাজায় টোল আদায়ের ধীরগতি ও ভোরে যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানজট তিব্র আকার ধারন করে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এর মধ্যে গভীর রাতে যমুনা সেতুর উপর পিকআপ-ট্রাকের সংঘর্ষের জন্য যানবাহনের জটলা লাগে।এইজন্য মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি হয়। পুলিশ কাজ করছে খুব দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ঢাকা থেকে সিরাজগঞ্জ রোডে যানবাহনের বেশ চাপ রয়েছে। ভোর থেকে শুরু করে এই যানবাহনের চাপে মহাসড়কে ধীরগতি হয়। এখন মহাসড়ক স্বাভাবিক রয়েছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩