হোম > সারা দেশ > রাজশাহী

বাগাতিপাড়ায় মহিলা জামায়াতের বিশাল মিছিল

ন্যায় ও ইনসাফের দাবিতে

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

ছবি: আমার দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে ন্যায় ও ইনসাফের দাবিতে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। মিছিল বাগাতিপাড়া পাইলট মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চী রেলগেটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবী। এ সময় আরও বক্তব্য দেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের নারী সমাজ আজ আর পিছিয়ে নেই। ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের সচেতন অংশগ্রহণ সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিতে এবং ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য মহিলা কর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রায় সহস্রাধিক মহিলা কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিল ও পথসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোটের গুরুত্ব ও সচেতনতার বার্তা তুলে ধরা হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচি শেষ হয়।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন