হোম > সারা দেশ > রাজশাহী

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদক সিরাপ ও একটি প্রাইভেট কারসহ আব্দুল্লাহ আল আরাফাত শুভ নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার পিরোজপুর এলাকায় একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালায় সোনামসজিদ বিওপির একটি টহল দল। এ সময় প্রাইভেটকারটি থেকে ইসকাফ ডিএক্স নামের ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়।

আটক করা হয় প্রাইভেটকারের চালক শুভকে। অন্যদিকে একই সময় বালিয়াদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৫৪৯ বোতল একই ধরনের মাদক জাতীয় সিরাপ জব্দ করে বিজিবি।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লিটন সরকার বলেন, বিজিবির পক্ষ থেকে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করা হয়েছে। বুধবার দুপুরে আটক শুভকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন