হোম > সারা দেশ > রাজশাহী

সাপাহারে ৩০০ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

উপজেলা প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

পবিত্র ঈদ উল আযহা-২০২৬ উপলক্ষে নওগাঁর সাপাহারে দুস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০০ জন উপকারভোগীর মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়ায় গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

‎বগুড়ায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু

পত্নীতলায় ডাম্পট্রাকের চাপায় নিহত ২

ঈদে ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লোকসানে বন্ধ ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন

শেরপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

নলডাঙ্গায় ট্রাকচাপায় ভ্যান চালক নিহত, আহত ১

ইসলামী ব্যাংকিং নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আদমদীঘিতে মানববন্ধন

ছাগলে শজনেপাতা খাওয়ায় মারামারিতে একজনের মৃত্যু

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন