হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে আগুনে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই কক্ষবিশিষ্ট একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও গৃহস্থালির মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বাড়ির মালিকের স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে শহরের আলহাজ ক্যাম্প এলাকায় মৃত আবুল কাশেম মাস্টারের ছেলে, অলটেক কম্পিউটার ও প্রিন্টিং প্রেসের মালিক ব্যবসায়ী আমিনুল ইসলাম ডালিমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ ঘরের ভেতর থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেতরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আতঙ্কিত স্বজনেরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তৎপরতায় পাশের বসতবাড়িগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যাড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পী জানান, আহত দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড