হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

উপজেলা প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

ছবি. আমার দেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পার্কের পুকুরে পড়ে পার্থ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে রানীঘাট পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত পার্থ পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামের বাসিন্দা সুজন কুমার দাসের ছেলে। তাদের বাড়ি রাজার বাগানপাড়া এলাকায়, শিশু পার্ক সংলগ্ন স্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে পার্থ শেখ রাসেল পার্কের পুকুরঘাটে সমবয়সি শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। বিকেল প্রায় ৫টা ২০ মিনিটে তার মা স্মৃতি রানী দাস তাকে বাড়িতে নেওয়ার জন্য পার্কে এসে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে পরিবারের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্য ও এলাকাবাসীর ধারণা, খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে।

সারা রাত তল্লাশি চালানোর পর শুক্রবার ভোরে রানীঘাট পুকুর থেকে পার্থর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩