হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে কিশোরীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে অনু (১৬) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে তানোর পৌরসভার হিন্দুপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

অনু ওই এলাকার উজ্জ্বল পালের পালিত কন্যা। সে তানোর পৌরসভা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার দিকে অনুকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুঠোফোনে প্রেমসংক্রান্ত একটি বিষয় নিয়ে অনুর সঙ্গে পরিবারের সদস্যদের মনোমালিন্য চলছিল। তবে বিষয়টি আত্মহত্যার কারণ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন