হোম > সারা দেশ > রাজশাহী

সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ী নেতাদের যৌথ সেমিনার

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যার সমাধানে করণীয় নির্ধারণে যৌথ সেমিনার করেছেন বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের।

রোববার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আয়োজনে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ যৌথ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদান-প্রদান বন্ধ রয়েছে তা পুনরায় চালুর দাবি জানান।

বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, বিশেষ করে ফল ও মসলা জাতীয় পণ্যের আমদানি পুনরায় শুরুর ওপর জোর দেন। একই সঙ্গে ভারতীয় অংশে সরু রাস্তা প্রশস্ত-করণের দাবি জানান।

ভারতীয় ব্যবসায়ীরা বলেন, গাড়ির সংখ্যা বাড়লেও রাজস্ব আদায় কমেছে। তারা বলেন, এক সময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি বেশি ছিল, যা এখন অনেকটা কমে গেছে। এসব পণ্যের আদান-প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দেন।

সেমিনারে সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য-সচিব রুহুল আমিন, মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুন্ডু ও সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মন্ডলসহ দুই দেশের ব্যবসায়ী নেতারা।

ধামইরহাটে মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

দিল্লির কথায় বিভক্তি সৃষ্টি না করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন

ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়ম, তিন ডিলারকে অর্থদণ্ড

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের চার দিন পর মামলা, আসামি ১৭

স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে ৩টি ট্রান্সফরমার চুরি

দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী মুয়াজ্জিন মারা গেছেন

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন

নওগাঁয় ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন