হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে নজির ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার রানীনগর এলাকার একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নজির উপজেলার দেবোত্তর গরিলা গ্রামের ফজের আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার বিকালে গবাদিপশুর জন্য ঘাস কাটতে বের হন কৃষক নজির। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে শনিবার সকালে একটি পুকুরপাড়ে তার লাশ বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মূল সংযোগের তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। ঘাস কাটার সময় অসাবধানতাবশত তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন নজির। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩