হোম > সারা দেশ > রাজশাহী

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও স্বজনরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের মজমপুর গেটে এ কর্মসূচি শুরু হয়। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর ‘লংমার্চ টু এসপি কার্যালয়’ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন।

পরে শিক্ষার্থী প্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শওকত মো. হাসান ইমামের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধি সোহান হোসেন বলেন, ঘটনার এক মাস পার হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ আশ্বাস দিয়েছে, প্রধান আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যদের সম্পৃক্ততা যাচাই করে মূল ঘটনা উদ্ঘাটন করা হবে।

কর্মসূচিতে নিহত রুনার স্বামী ইমতিয়াজ সুলতান, তার সন্তানসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তারা।

উল্লেখ্য, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজ দপ্তরে কর্মচারীর ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হন। এ ঘটনায় পরদিন নিহতের পরিবার ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও অন্য আসামিরা এখনো অধরা রয়েছে।

৬১ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান

এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫