হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে উপজেলা মহিলা দলের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) ও একই বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, পাবনার মাননীয় আমলী ৪ নং আদালতের সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামী রহিমা রেজা ও বুড়ি সরকারকে বুধবার (৩ ডিসেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক এ্যাড. তামান্না আজিজা স্বর্ণা গত ২৩/০৮/২০২৫ ইং তারিখ বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য উপস্থিত হলে পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রহিমা রেজাকে মাদকের কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের বিলুপ্ত ওই কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড