হোম > সারা দেশ > রাজশাহী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

যমুনা সেতুর ওপর বাস দুর্ঘটনা, যানবাহনের দীর্ঘ সারি ছবি: আমার দেশ

যমুনা সেতুর ওপর দুই বাসে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ থেকে সাতজন। দুর্ঘটনার পর সেতুর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে দুই পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা করছে। সাময়িক এই অসুবিধার জন্য দু:খ প্রকাশ করে জেলা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের একজন নিহত হন। তার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর সেতুর ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর কাজ শুরু করে সেতু কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার কারণে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ অংশে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতুর ওপর যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিলো। বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। এখন ধীর গতিতে যানবাহন চলাচল করছে। সেতুর ফোর লেন চালুর করা হচ্ছে।

এমই

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আদমদীঘিতে বজ্রপাতে ছেলে নিহত, মা হাসপাতালে