হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে গরু বোঝাই ট্রাকে ডাকাতি, ১৭ গরু লুট

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে গরু বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা এ সময় ১৭টি গরু লুট করে নিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার ভোর চারটার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলগেট হতে দাশুড়িয়া হাইওয়ে সড়কে এই ডাকাতির ঘটনা ঘটে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার গরু ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন।

জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর হতে ১৭টি গরু বোঝাই ট্রাক নিয়ে গরু ব্যাপারী জিয়া হোসেন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি মুলাডুলি রেলগেট অতিক্রম করার পর ১২/১৫ জনের সশস্ত্র ডাকাতদল একটি ট্রাক ও পিকআপ নিয়ে গরু বোঝাই ট্রাকটিকে অবরোধ করে কাঁচা রাস্তায় নামিয়ে দেয়।

পরে ডাকাতদলের একটি গ্রুপ অস্ত্রের মুখে গরুর ব্যাপারী জিয়া ও চালক নাহিদকে হাত-পা বেঁধে পিকআপে তুলে রাজশাহীর দিকে রওনা হয়। আরেক গ্রুপ ১৭টি গরু নিয়ে কুষ্টিয়ার দিকে চলে যায়।

ডাকাতরা এ সময় গরুর মালিক জিয়া ও পিকআপ চালক নাহিদকে রাজশাহীর চারঘাট এলাকায় একটি আমবাগানে বেঁধে রেখে পালিয়ে যায়। সকালের দিকে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ৯৯৯ ফোন দিলে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গরুর মালিক ভিকটিম জিয়া ও চালক নাহিদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। অভিযানের এক পর্যায়ে কুষ্টিয়া এলাকা থেকে বিকালের দিকে গরুর ট্রাকটি উদ্ধার হয়েছে। তবে গরু উদ্ধার হয়নি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ট্রিপল নাইন থেকে সংবাদ পাওয়ার পর সকালেই ভুক্তভোগী গরুর মালিক ও ট্রাক চালককে উদ্ধার করা হয়। পুলিশি অভিযানে বিকালের দিকে কুষ্টিয়া থেকে গরুর খালি ট্রাক উদ্ধার হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আদমদীঘিতে বজ্রপাতে ছেলে নিহত, মা হাসপাতালে