হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে বিএনপির হামলায় জামায়াতের মামলা

'হ্যাঁ' ভোটের প্রচারণাকালে

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার ধুনটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চালাতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতের পাঁচ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। 

ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেল ৫টার দিকে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা আতাউর রহমান পলাশের নেতৃত্বে এলেঙ্গী ইউনিয়ন বিএনপি ও তার  সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী 'হ্যাঁ' ভোট প্রচারণা বন্ধ করতে বলেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে জামায়াতের জিয়াউর রহমান ঠান্ডু (৪৫), আইয়ুব আলী (৪৯), মাসুদ রানা (৪০), আবু বক্কর (৪৫) ও সামিউল ইসলাম ছনেট (৩২) আহত হন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৪ জনের নামসহ বিএনপির অজ্ঞাত অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন