চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পুশইন ঠেকাতে হাজারো মানুষ জড়ো হয়েছে সীমান্তে। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ।
শুক্রবার রাত পৌনে ১০ টা থেকে সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তেই অবস্থান করছিলেন তারা। স্থানীয়রা জানায়, রাত পৌনে ১০ টার দিকে সীমান্তে ওপারে বিএসএফ হঠাৎ করেই লাইট বন্ধ করে দেয়।
লাইট বন্ধ করে দেয়ার খবরে এলাকাবাসী জড়ো হয়ে অবস্থান নেয় সীমান্ত এলাকায়। পরে অবশ্য বাংলাদেশিদের চিৎকার ও চেচামেচিতে লাইট জ্বালিয়ে দেয় বিএসএফ। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে লাইট বন্ধ করে দেয়ার কারণে এলাকাবাসী মনে করছে বিএসএফ কাউকে পুশইন করতে পারে। এ কারণে তারা সীমান্তে অবস্থা নিয়েছে। বিজিবি সদস্যরাও চকপাড়া সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এমই