হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে তানোর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার নবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সাতটি মামলার আসামি মো. দেলোয়ার হোসেন (৩৬) কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি উপজেলার সমাসপুর গ্রামের মো. গোলাপ ওরফে গোলাম রসুলের ছেলে।

এদিকে একই অভিযানে উপজেলার হাতিশাইল গ্রামের মো. আশরাফুল কারিগরের ছেলে মো. সোহান কারিগর (২০)কে ৯ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে তানোর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এম এ

পথচারীদের মন রাঙাচ্ছে রঙিন কৃষ্ণচূড়া

শিবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

পুঠিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাড়ি ভস্মীভূত

গুরুদাসপুরে আইনশৃঙ্খলার অবনতি, ২০ দিনে ৭টি ঘটনায় গ্রেপ্তার ৬

গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

রাজশাহীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

মোবাইল ফোনের অভিমানে তরুণীর আত্মহত্যা

প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে: এমপি মুজিবুর রহমান

রায়গঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা চলছে