হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি শিশু জিহাদের

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

নিখোঁজ শিশু জিহাদ। ছবি: আমার দেশ

পাবনার ভাঙ্গুড়ায় নানাবাড়ি বেড়াতে গিয়ে জিহাদ (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়। জিহাদ উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে।

এদিকে তিন দিন অতিবাহিত হতে চললেও একমাত্র সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ ঘটনায় সোমবার সকালে শিশুর বাবা ভাঙ্গুড়া থানায় জিডি করেন।

বাবা জাফর ইকবাল জানান, চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে ঢাকার সাভারে থাকেন। ঈদ করতে বাড়ি এসেছিলেন। পরে গত শনিবার স্ত্রী-সন্তান নিয়ে তিনি শশুরবাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে যান।

তিনি আরও জানান, ঘটনার দিন রোববার বিকেল ৫টার দিকে তার ছেলে জিহাদ বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও সন্তানের সন্ধান না পেয়ে তারা সবাই চিন্তিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো. আরিফুল ইসলাম আমার দেশকে বলেন, পুলিশ নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে কাজ করছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন