হোম > সারা দেশ > রাজশাহী

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিনিধি, রুয়েট

তিন দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে এ অবরোধ চলে দুপুর ১টা পর্যন্ত।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রকৌশল পেশায় মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করাই তাদের মূল দাবি। ‘একবার তো দিলাম প্রাণ, আবার কেন কোটা চান?’—এই স্লোগানটি এখন রুয়েট শিক্ষার্থীদের হৃদয় থেকে উঠে আসা প্রতিবাদের প্রতীক।

রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেলসহ বেশ কয়েকজন সিক্ষক বৃষ্টিকে উপেক্ষা করে কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

অধ্যাপক রবিউল ইসলাম বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি অত্যন্ত যৌক্তিক। আমরা চাই নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত হোক।

অধ্যাপক রাসেল বলেন, যথাযথ মেধার মূল্যায়ন হলে দেশ আরও দক্ষ প্রকৌশলী পাবে। শিক্ষার্থীদের এ দাবি জাতির উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

হুমকির মুখে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ

আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে বৃষ্টি হলেই যাত্রীদের দুর্ভোগ

চাঁপাইয়ে নলকূপ থেকে বের হচ্ছে ফুটন্ত পানি ও গ্যাস

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রুয়েটের হলে গাঁজা সেবনকালে ৪ শিক্ষার্থী আটক

পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজন হত্যা

প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার

সিংড়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৬

ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক মেহেদী

আ.লীগ নেতার ডকইয়ার্ড নির্মাণে হুমকির মুখে শহররক্ষা বাঁধ