হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কামারপাড়া এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৭টায় চৌদ্দমাইল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে ট্রাকের এক হেলপার নিহত হয়। গুরুতর অবস্থায় ড্রাইভারকে হাসপাতালে ভর্তি করা হয়। মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফাইটার আব্দুল মোত্তালিব বলেন, আজ ভোরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির লাশ নওগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন