হোম > সারা দেশ > রাজশাহী

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা রুখে দিল বিজিবি

জয়পুরহাট সীমান্তে উত্তেজনা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবির বাধায় সেই চেষ্টা বন্ধ হয়ে যায়।

গত মঙ্গলবার দিবাগত রাত থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব-পিলারের কাছে শূন্যরেখার কাছেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বুধবার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করে যাচ্ছে বিএসএফ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

জয়পুরহাট-২০ বিজিবি কমান্ডার লে. কর্নেল লতিফুল বারী আমার দেশকে বলেন, ‘বিজিবির বাধায় শূন্যরেখায় বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে পারেনি। আমরা শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনো বেড়া নির্মাণ করতে দেব না। বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। বিএসএফের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।’

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সরকারি কর্মকর্তা ও সিআইডির এসপি পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

পাঁচবিবিতে বজ্রপাতে একজনের মৃত্যু

গুরুদাসপুরে এক রাতে ৫ সেচ পাম্পের মোটর চুরি

গাবতলীতে নদীতে ডুবে কিশোরের মৃত্যু ‎

লালপুরে তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি: ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আ.লীগ নেতার আয়োজনে বিএনপির এমপিকে সংবর্ধনা