হোম > সারা দেশ > রাজশাহী

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। সোমবার বিকেলের দিকে মেহেরপুর শহরের উপকণ্ঠে আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আল ইমরান, আখতারুজ্জামান ও শিশু জুবায়ের হোসেন। নিহত আখতারুজ্জামান এবং আল ইমরান দুই বন্ধু। তারা একই মোটরসাইকেলে আমঝুপি যাচ্ছিলেন। আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়ি বাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। নিহত জুবায়ের মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে।

জানা গেছে, সাজ্জাদ হোসেন পলাশ নামের এক ব্যক্তি একটি জিপ গাড়ি চালিয়ে মেহেরপুরের দিকে আসছিলেন। একই সময়ে আলী আসান নামের এক ব্যক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে ভ্যান চালিয়ে আমঝুপির দিকে যাওয়ার পথে আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে জিপ গাড়িটি ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যানচালকসহ যাত্রীরা সকলের রাস্তার পাশে ছিটকে পড়েন। ওই সময় আখতারুজ্জামান ও তার বন্ধু আল ইমরান মেহেরপুর একটি মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জিপ গাড়িটি মোটরসাইকেলও ধাক্কা মারে। মোটরসাইকেল চালকসহ আরোহী দুইজন রাস্তার পাশে ছিটকে পড়ে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা