বগুড়ার আদমদীঘিতে বজ্রপাতে রাব্বী হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার মা মনিকা বেগম আহত হয়েছে। আহত মনিকা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আদমদীঘি উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের পাশে মরিচ ক্ষেতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আফাল প্রামাণিকের স্ত্রী মনিকা বেগম ও ছেলে রাব্বী হোসেন (১৫)সহ বেশ কয়েকজন কৃষক গ্রামের পাশে মরিচ ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ ঝড়, বৃষ্টি ও বজ্রপাত শুরু তারা বাড়ির দিকে আসার সময় বজ্রপাতে কিশোর রাব্বী হোসেন ঘটনাস্থলে মারা যায়। এ সময় রাব্বীর মা গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিয়ষটি নিশ্চিত করেছেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএইচ